ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার উপায় | How To Improve Your Laptop’s Battery Backup
ব্যাটারি ব্যাকআপ ও রক্ষণাবেক্ষণ নির্দেশিকা
প্রিয় গ্রাহক,
আপনার ল্যাপটপটি একটি ব্যবহৃত (Used) পণ্য, তাই ব্যাটারির ব্যাকআপ নতুনের চেয়ে কিছুটা কম হতে পারে। এটি স্বাভাবিক। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে আপনি ভালো ব্যাটারি পারফরম্যান্স পেতে পারেন।
ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে করণীয়:
চার্জ ২০%-৮০% এর মধ্যে রাখুন।
বাসায়/অফিসে থাকলে চার্জে রেখে কাজ করুন।
অপ্রয়োজনীয় অ্যাপস ও প্রসেস বন্ধ রাখুন।
স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন।
যখন ল্যাপটপ ব্যবহার করছেন না, তখন স্লিপ মোড ব্যবহার করুন।
ব্যাটারি সেভার মোড চালু রাখুন:
উইন্ডোজে Settings > System > Power & Battery > Battery Saver থেকে চালু করতে পারেন। এটি অটো-অ্যাকটিভেট করতেও পারেন ২০% চার্জে।
আপনার ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে:
আনুমানিক ব্যাকআপ সময়:
চার্জিং টাইম: প্রায় ১.৫ - ২ ঘন্টা
যদি ব্যাটারি একদমই খারাপ হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন - আমরা স্বল্পমূল্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট করে থাকি।
ধন্যবাদ!
খান গ্যাজেট

