পাসওয়ার্ড চাইতেই মিলল চাঞ্চল্যকর তথ্য! ল্যাপটপটির প্রকৃত মালিক কে?
পাসওয়ার্ড চাইতেই মিলল চাঞ্চল্যকর তথ্য! ল্যাপটপটির প্রকৃত মালিক কে?
খান গ্যাজেট রাজশাহী ব্রাঞ্চে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ! প্রথমত, যখন উক্ত ব্যক্তি ল্যাপটপটি Windows করার জন্য আমাদের শোরুমে নিয়ে আসেন, তখন ল্যাপটপের মালিকানাসংক্রান্ত ছবির সঙ্গে তার কোনো মিল না পাওয়ায় আমরা তাকে জিজ্ঞাসা করি, তিনি ল্যাপটপটি কোথা থেকে সংগ্রহ করেছেন।
এ সময় তিনি সরাসরি স্বীকার করেন যে, ল্যাপটপটি একটি চোরাই ল্যাপটপ এবং তিনি এটি এমন একজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছেন, যিনি চোরাই ল্যাপটপের ব্যবসার সঙ্গে জড়িত। আমরা ওই ব্যক্তির পরিচয় ও যোগাযোগের তথ্য জানতে চাইলে তিনি তা প্রদান করতে ব্যর্থ হন। এমনকি পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া বা তাকে আমাদের সামনে উপস্থিত করতেও তিনি সক্ষম হননি।
এ কারণে ল্যাপটপটি তার কাছে ফেরত না দিয়ে আমাদের শোরুমে রেখে তাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়। তাকে স্পষ্টভাবে জানানো হয় যে, তিনি যাঁর কাছ থেকে ল্যাপটপটি সংগ্রহ করেছেন, সেই ব্যক্তিকে আমাদের সামনে উপস্থিত করতে হবে এবং ল্যাপটপটির বৈধ মালিকানা ও ক্রয়ের যথাযথ ডকুমেন্টস উপস্থাপন করতে হবে। এসব বিষয় সঠিকভাবে যাচাই হওয়ার পরেই কেবল ল্যাপটপটিতে Windows ইনস্টল করে দেওয়া হবে।
পরবর্তীতে তিনি বাসায় চলে যাওয়ার একদিন পর আমাদের ফোন করে জানান যে, তিনি আর ল্যাপটপটি নিতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি জানান যে, যাঁর কাছ থেকে ল্যাপটপটি সংগ্রহ করেছেন, সেই ব্যক্তিকেও তিনি আমাদের সামনে হাজির করতে পারছেন না। তার বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি তার ফোন বা কল কোনোভাবেই রিসিভ করছেন না এবং সরাসরি যোগাযোগ বা সাক্ষাৎ করারও কোনো সুযোগ নেই।
পরবর্তীতে উক্ত ব্যক্তি নিজেই আমাদের ফোনে জানিয়ে দেন যে, তিনি ল্যাপটপটি আর নিতে চান না। আমরা তাকে আশ্বস্ত করি যে, ল্যাপটপটি আমরা নিজেদের কাছে রাখব না, বিক্রিও করব না। বরং আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ল্যাপটপটির প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা করা হবে এবং যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় মূল মালিকের কাছে হস্তান্তর করা হবে।
ল্যাপটপটি মূল মালিকের কাছে হস্তান্তরের সময় প্রয়োজনীয় ছবি/ভিডিও প্রমাণ সংরক্ষণ করে তা সংশ্লিষ্ট ব্যক্তিকেও প্রদান করা হবে, যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে, আমরা ল্যাপটপটি বিক্রি করিনি, নিজেদের কাছে রেখে দিইনি কিংবা অন্য কোনোভাবে ব্যবহার করিনি; বরং প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য যথাযথ উদ্যোগ নিয়েছি।
বর্তমানে আমাদের পক্ষ থেকে ল্যাপটপটির প্রকৃত মালিককে শনাক্ত ও খুঁজে বের করার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হলে যথাযথ যাচাই ও প্রক্রিয়া অনুসরণ করে ল্যাপটপটি তার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
ল্যাপটপের প্রকৃত মালিক হয়তো এটি হন্যে হয়ে খুঁজছেন, একজন সচেতন ও সৎ ব্যবসায়ী হিসেবে আমাদের দায়িত্ব ল্যাপটপটি মূল মালিকের কাছে পৌঁছে দেওয়া! ল্যাপটপটি যদি আপনার বা আপনার পরিচিত কারও হয়ে থাকে, তবে উপযুক্ত প্রমাণসহ আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো...
প্রকৃত মালিক প্রমাণ ও ল্যাপটপটি ফেরত পাওয়ার প্রক্রিয়া:
১. ল্যাপটপের সঠিক পাসওয়ার্ড দিয়ে লক খুলে দেখাতে হবে...
২. ল্যাপটপের মূল বক্স বা ক্রয়ের ক্যাশ মেমো সাথে নিয়ে এনে প্রদর্শন করতে হবে...
৩. ল্যাপটপের ভেতরে থাকা ফাইল সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে...
𝐑𝐀𝐉𝐒𝐇𝐀𝐇𝐈 𝐁𝐑𝐀𝐍𝐂𝐇:
Shop No: 1 | Ground Floor
29, Sarkar Tower, Railgate(Bindur Mor), Rajshahi- 6100
Contact: 01719026580

