Khan Gadget

Rent Policy

Last updated: September 17, 2026

স্বল্পমেয়াদী কাজে ল্যাপটপ প্রয়োজন? সাশ্রয়ী ভাড়ায় নিন সহজেই! 💻


আপনার কাজকে আরও গতিশীল করতে আমরা দিচ্ছি সেরা মানের ল্যাপটপ ভাড়ায় নেওয়ার সুবর্ণ সুযোগ। প্রজেক্ট হোক বা ব্যক্তিগত কাজ—এখন ল্যাপটপ কেনা ছাড়াই ব্যবহার করুন আপনার প্রয়োজন মতো।


আমাদের ভাড়ার সিস্টেম (সহজ হিসাব): আমাদের প্রতিটি ল্যাপটপের ভাড়া নির্ধারিত হয় তার বাজারমূল্যের ওপর ভিত্তি করে।


১. নিরাপত্তা জামানত: ল্যাপটপ নেওয়ার সময় এর বর্তমান বাজারমূল্য জামানত হিসেবে জমা দিতে হবে।

২. প্রতিদিনের ভাড়া: বাজারমূল্যের মাত্র ১% টাকা।

৩. ন্যূনতম সময়: সর্বনিম্ন ৭ দিনের জন্য ভাড়া দেওয়া হয়।


একটি উদাহরণ দিয়ে বুঝে নিন: ধরুন, ল্যাপটপটির দাম ৩০,০০০ টাকা।

ল্যাপটপ নেওয়ার সময় জমা দিবেন: ৩০,০০০ টাকা।

প্রতিদিনের ভাড়া হবে: ৩০০ টাকা।


যদি আপনি ১০ দিন ব্যবহার করেন:

মোট ভাড়া: ৩০০ × ১০ = ৩,০০০ টাকা।

ফেরত পাবেন: ৩০,০০০ - ৩,০০০ = ২৭,০০০ টাকা (ল্যাপটপ ফেরতের সময়)।


যদি আপনি ১৫ দিন ব্যবহার করেন:

মোট ভাড়া: ৩০০ × ১৫ = ৪,৫০০ টাকা।

ফেরত পাবেন: ৩০,০০০ - ৪,৫০০ = ২৫,৫০০ টাকা (ল্যাপটপ ফেরতের সময়)।


জরুরি শর্তাবলী:

ল্যাপটপ গ্রহণের সময় NID কার্ডের কপি এবং চুক্তিপত্রে স্বাক্ষর প্রয়োজন।

অবশ্যই আমাদের দেয়া অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে।

ল্যাপটপের কোনো পার্টস খোলা বা পরিবর্তন করা যাবে না।

Khan Gadget Support We usually reply in a few minutes

Start a conversation