Khan Gadget - Eternal Tech Companion
Philanthropic Work

বৃক্ষরোপণ কর্মসূচি, খান গ্যাজেট রাজশাহী শাখা

বৃক্ষরোপণ কর্মসূচি, খান গ্যাজেট রাজশাহী শাখা

বৃক্ষরোপণ কর্মসূচি, খান গ্যাজেট রাজশাহী শাখা: আগস্ট-২০২৫


পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবীর স্বপ্ন দেখাতে খান গ্যাজেট রাজশাহী শাখার পক্ষ থেকে স্থানীয় একটি মাদরাসা ও এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হাতে হাতে ছিল সবুজের প্রতীক ছোট্ট চারাগাছ, তাদের নিষ্পাপ হাসিতে ফুটে উঠলো আগামী দিনের স্বপ্ন। প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে এই আয়োজন ছিল এক অনন্য পদক্ষেপ।


এ আয়োজনে অংশ নেয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার ছোট্ট সোনামণিরা। শিশুদের হাতে হাতে ছিল সবুজের প্রতীক ছোট্ট চারাগাছ। তাদের নিষ্পাপ মুখের হাসি আর প্রাণবন্ত উৎসাহে চারাগুলো যেন হয়ে উঠলো এক একটি নতুন আশার আলো। সবাই মিলেই শপথ নিল—আজকের এই ছোট্ট চারাগুলো একদিন পরিণত হবে বড় ছায়াদার বৃক্ষে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেবে অক্সিজেন, ছায়া আর জীবনের আশা। 🌳


এ আয়োজনের মাধ্যমে শুধু গাছ লাগানো নয় বরং আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। চলুন, আমরা সবাই মিলে এগিয়ে আসি। সবুজ হোক আমাদের বাংলাদেশ, সুন্দর হোক আগামী প্রজন্মের পৃথিবী।