বৃক্ষরোপণ কর্মসূচি, খান গ্যাজেট রংপুর শাখা
বৃক্ষরোপণ কর্মসূচি, খান গ্যাজেট রংপুর শাখা: আগস্ট-২০২৫
আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা রংপুরে বৃক্ষরোপণ অভিযান খান গ্যাজেটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মাদ্রাসার মাঠে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এসব গাছ বড় হয়ে একদিকে পরিবেশকে সবুজ করবে, অন্যদিকে আগামী প্রজন্মের জন্য হবে সম্পদ।
সবুজ পৃথিবী গড়ার এই প্রয়াস কেবল একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় সবার জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। খান গ্যাজেটের এই উদ্যোগ ক্ষুদ্র পদক্ষেপ হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠবে এক ম এক মহৎ ও স্থায়ী উদাহরণ।
